শ্যালকের পাত্রী দেখে বাড়ি ফেরা হল না দুলাভাইয়ের!

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ শ্যালকের জন্য বিয়ের পাত্রী দেখতে গিয়ে বাড়ি ফেরা হল না ভগ্নিপতি সুমনের (২৫)। বুধবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে নেত্রকোণার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া সলক নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে নিহত হন তিনি।

এ সময় মারাত্মক আহত হন নিহত সুমনের শ্যালক গোলাপ মিয়া (২২) ও বিয়ের ঘটক হোসেন মিয়া (৬০)। নিহত সুমন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম (গচিহাটা) গ্রামের মৃত সাহেদ মিয়ার ছেলে।

পুলিশ ও নিহত সুমনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মুজিবুর রহমানের ছেলে গোলাপ মিয়ার জন্য বিয়ের পাত্রী দেখতে বুধবার সকালে পাত্র গোলাপ, তার ভগ্নিপতি সুমন ও বিয়ের ঘটক স্থানীয় আঠারবাড়ি উত্তর বনগাঁও গ্রামের বাসিন্দা হোসেন মিয়া একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামে যান।

সেখানে পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের চকপাড়া সলক নামক স্থানে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সড়কের পাশে থাকা আমগাছের সঙ্গে থাকা লেগে মোটরসাইকেল চালক ভগ্নিপতি সুমনসহ গাড়িতে থাকা তিনজনই আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মারাত্মক আহতাবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রজত কান্তি সরকার সুমনকে মৃত ঘোষণা করেন এবং আহত গোলাপ মিয়া ও হোসেন মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।