× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে স্থানীয় অভিযোজন নিয়ে স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
শ্যামনগরে স্থানীয় অভিযোজন নিয়ে স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত

বুধবার (১৮ ফেব্রুয়ারী)  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রী ফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বারসিকের আয়োজনে স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সহকারী শিক্ষক জাকির হোসেন, সুব্রত কুমার ঘোষ, মো. নুরুল হক, এম.এম মজনু এলাহী, বারসিক কর্মকর্তা বরষা গাইন।

ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নিরব কৃষি বিপ্লবের পথিকৃৎ ও ধূমঘাট এগ্রোইকোলজি লার্ণিং সেন্টারের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রীণ কোয়ালিশনের সদস্য নিমাই মন্ডল প্রমূখ।

বক্তারা বক্তব্যে বলেন, ক্ষুদ্র দেশ হয়ে আমরা জলবায়ু পরিবর্তন থামাতে পারবো না, তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে।শুধু কৃষি ব্যবস্থা এগিয়ে গেলে হবে না প্রাণ প্রকৃতি সুরক্ষার মধ্য দিয়ে কৃষি ব্যবস্থা এগিয়ে গেলে পরিবেশ ভালো থাকবে এবং আমরা নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরী করতে পারবো।

এজন্য রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করতে হবে। তবেই পরিবেশ ও জীববৈচিত্র্য টিকবে এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে নানা বিধ অচাষকৃত উদ্ভিদ, স্থানীয় বীজ প্রদর্শনী ও ফেস্টুনের মাধ্যমে উপকূলীয় কৃষি ও স্থানীয় অভিযোজন কৌশলের গুরুত্ব উল্লেখ পূর্বক  নিরাপদ খাদ্য নিশ্চিতে আগামী প্রজন্মের সক্রিয়  অংশগ্রহণ আহবান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..