× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র- গুলি সহ আটক-৩

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
যৌথবাহিনীর অভিযানে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গুলি সহ তিন জনকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।

৬ আগস্ট বিকাল ৪ঘটিকার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্ধুক, ১৪ রাউন্ড শর্ট গানের গুলি, ৩টি বার্টুন ফোন ও ৩টি স্মাট জব্দ করে। আটকৃকতরা হলে- উপজেলার কালিঞ্চী গ্রামে আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আঃ সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।

শ্যামনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত তিন আসামী ও জব্দকৃত অস্ত্র-গুলি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা ৭ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় উল্লেখিত আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরা চালান, মানব পাচার, অস্ত্র আইন সহ মাদক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..