× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে যীশু নাম আশ্রমে বড়দিন পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
শ্যামনগরে যীশু নাম আশ্রমে বড়দিন পালিত

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি যীশু নাম আশ্রমে বৃহস্পতিবার(২৫ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সন্ধ্যায় প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা, বাইবেল পাঠ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যীশু নাম আশ্রমের প্রধান ফাদার লুইজি পাজ্জির পরিচালনায় প্রার্থনা, বাইবেল পাঠ ও আলোচনাসভা করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওহাব, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি গ.ম আব্দুস সালাম আযাদ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর বিশ্বাস, রাম প্রসাদ মুন্ডা প্রমুখ।
দিবসটি উপলক্ষে যীশু নাম আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

এছাড়া বড়দিন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যীশু নাম আশ্রমের ১০ জন শিশুর মধ্যে বুধবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।

শ্যামনগর যীশু নাম আশ্রমে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।


এ ক্যটাগরির আরো খবর..