× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
প্লাস্টিক পলিথিন দূষণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রুপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি)বেলা ১১টায়  নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে উদ্বুদ্ধকরণ সমাবেশে রূপান্তরের  জেলা সমন্বয়কারী মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন।

সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্যে  বলেন ব্যবহারের পর  যে প্লাস্টিক-পলিথিন ফেলে দিই, তা মাটি ও পানিতে অপচনশীল অবস্থায় মিশে যায়। দীর্ঘ সময় পরিবেশে অবস্থানের ফলে প্লাস্টিক দ্রব্যাদি মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং সরাসরি প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে। ফলে মানবজাতি ও প্রাণিকুল নানা ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে।’বিজ্ঞানীরা মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন।

বক্তারা প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উদ্যোগী হওয়ার কথা বলেন। প্লাস্টিকের মাইক্রোকণা নিউরনের সঙ্গে মিশে নিউরন, তথা মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। স্বাভাবিক চিন্তাশক্তিকে দুর্বল করে দেয়।প্লাস্টিক ও পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশকে বিষাক্ত করে তুলছে। এ থেকে বাঁচতে হলে অবশ্যই প্লাস্টিক-পলিথিন বর্জন করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেন।

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীরা বক্তব্য বলেন বাঁশ-বেতের ঝুড়ি, কাপড়, চট দিয়ে তৈরি ব্যাগ নিয়ে বাজার করতে। । পলিথিন, প্লাস্টিকের ব্যাগ  বন্ধ করতে  আগের অভ্যাসে ফিরে যেতে বলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..