× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

 সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় দলিত নারী ও কিশোরীদের অর্থ সামাজিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায়  নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায়  ও ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে দলিত নারী ও কিশোরীদের আত্ম সামাজিক অবস্থার উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরন, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বেসরকারি মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি বিষয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন ।

সভায় সভাপতিত্ব করেন  জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো। এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরঞ্জিত কুমার মালো, হিসাব রক্ষক অপু চৌকিদার  প্রমুখ। সভায় দলিত নারী ও কিশোরীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।

সভায় বক্তারা দলিত নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা, শিক্ষা,চাকুরী,বাল্যবিবাহ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, সরকারি বিভিন্ন ভাতা প্রদান সহ অন্যান্য সেবা প্রদানের প্রদানের ক্ষেত্রে করণীয় বিষয় তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক।


এ ক্যটাগরির আরো খবর..