× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগর কলবাড়ী বাজার জামে মসজিদের কমিটি গঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
কলবাড়ী বাজার জামে মসজিদের কমিটি গঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) পবিত্র জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের মতামত ও সম্মতির ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলবাড়ী বাজার জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।

এসময় আরও উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জি.এম শহিদুল ইসলাম,  মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম সহ মুসল্লিবৃন্দ।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জি.এম সাইফুল ইসলাম লিটু, সহ-সভাপতি যথাক্রমে মো. নুর ইসলাম সরদার ও জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সেনা সদস্য জি.এম রুস্তম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (মশাল), কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল জলিল সরদার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) মনোনীত হয়েছেন মো. হযরত আলী মোল্ল্যা, মো. শফিকুল ইসলাম সরদার, মো. শাহিনুল ইসলাম জর্জ, মো. সিকান্দার আলী, মো. মুজিবুর রহমান গাজী, মো. আইয়ুব আলী গাজী।

মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড জোরদার এবং মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিটি গঠনের পাশাপাশি ০৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টামণ্ডলী হলেন  জি. এম শহীদুল ইসলাম, কাজী আমিনুল ইসলাম (বাহার),ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ , মো. আব্দুর রশিদ গাজী, মো. রবিউল ইসলাম মোল্লা, মো. আব্দুল হাকিম গাজী ও মো. ইন্তাজ আলী গাজী।

নতুন কমিটির সদস্যবৃন্দ বক্তব্যে বলেন মসজিদের উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ, ধর্মীয় শিক্ষার পরিবেশ সৃজন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিই তাদের প্রধান লক্ষ্য হবে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষও কমিটির প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ছবি- কলবাড়ী জামে মসজিদের গঠিত কমিটির সভাপতি ও সম্পাদক


এ ক্যটাগরির আরো খবর..