× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পিআইডি

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে -নৌ-প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে

১৯৭৫ সালের ১৫ আগস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত‍্যা করেছে। মানবতার ইতিহাসে এত বড় জঘন‍্য অপরাধ আর কখনো সংঘটিত হয়নি। পৃথিবীর দেশে দেশে অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ হত‍্যার স্বীকার হয়েছে। কিন্তু এভাবে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, জাতির পিতাকে সপরিবারে হত‍্যার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ  দিনাজপুর জেলার হাকিমপুরে জাতীয় শোক দিবস উদ্‌যাপন উপলক্ষ‍্যে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুকে হত‍্যা করা হয়েছে; তাঁর আদর্শকে হত‍্যা করা যায়নি। বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধুর আদর্শকে বিলীন করে দেয়ার সকল ষড়যন্ত্র করেছিল-সেখানে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে। স্বল্পোন্নত থেকে মধ‍্যম আয়ের দেশে পরিণত হয়েছে।  আজকে এটাই হচ্ছে বিজয়। বাংলার মানুষের  অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তাদের এত কষ্ট। বাংলার মানুষ পেট ভরে ভাত খায়; দেশের উন্নয়ন হচ্ছে; বাংলার মানুষ ভাল আছে; তাবত দুনিয়ার মানুষ বাংলাদেশের  প্রশংসা করে, কারণবাংলাদেশ  উন্নয়নের রোল মডেল বলে।

খালিদ মাহমুদ চৌধুরী বিএনপির মহাসচিব মির্জ ফখরুল ইসলামের উদ্বৃতি থেকে জানান, এ সরকার গণবিচ্ছিন্ন নয়; গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি। তিনি বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলেছে, ১৩ বছরে অনেক সংগ্রামের কথা বলেছে, ১৩ বছরে সরকার পতনের কথা বলেছে। কিন্তু কোনো আন্দোলন হয়নি, কোনো সরকার পতন হয়নি। মাঝখান থেকে পতন হয়েছে বেগম খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়াকে বিএনপি রক্ষা করতে পারেনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ লক্ষ‍্যপূরণে নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক‍্য গড়ে তুলতে হবে।

সংসদ সদস‍্য শিবলী সাদিক অনুষ্ঠানে অন‍্যান‍্যরে মধ‍্যে বক্তব‍্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..