× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

শৈলকুপায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ আগস্ট’২০১৬ঃ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা ২০১৬’র আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি কৃষক র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলামহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বাড়ীর আঙ্গিনাসহ ফাঁকা জায়গায় বৃক্ষ রোপনে সকলকে উদ্বুদ্ধ করেন। ৩ দিন ব্যাপী এই বৃক্ষ মেলা আগামী ২৫ আগষ্ট শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..