× Banner
সর্বশেষ
দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় ১ হাজার সরকারি গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
সরকারি গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ খালের পাড়ে লাগানো ১ হাজার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালে এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় গত গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭এন খালের দু’পাড়ে প্রায় ৩ হাজার ফলজ, বনজ গাছের চারা রোপন করা হয়। গাছ রোপন করে সেটা রক্ষনাবেক্ষনের জন্য বাশেঁর খাচা দিয়ে ঘিরে দেওয়া হয়। শনিবার রাতে দুর্বৃত্তরা খাল পাড়ের প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে।

ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু বকর বিশ্বাস বলেন, কিছুদিন হলো এই খালের পাড়ে গাছ লাগানো হয়েছে। স্থানীয় ভাবে তা দেখভাল করা হচ্ছে। গাছগুলো যেন নষ্ট না হয় সেজন্য বাশেঁর খাচা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় ১ হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই অপকর্মের বিচার দাবী করছি।

ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছিলো। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা গাছগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমরা সরকারের অনুন্নয়ন ও রাজস্ব খাতভুক্ত প্রকল্পের আওতায় ওই খালে ৩ হাজার গাছের চারা রোপন করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় ১ হাজার গাছ নষ্ট করে দিয়েছে। আমরা এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা করব।


এ ক্যটাগরির আরো খবর..