× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘরে হামলা-ভাংচুর

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪
পরাজিত চেয়ারম্যান প্রার্থীর বাড়িঘরে হামলা-ভাংচুর

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার উপজেলার গোবিন্দুপর গ্রামে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয় মোস্তফা আরিফ রেজা মন্নু।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালায়। হামলাকারী বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গেল রাতে গোবিন্দপুর গ্রামে একটি ঘটনা ঘটেছিলো। আমরা শোনার সাথে সাথেই সেখানে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।


এ ক্যটাগরির আরো খবর..