শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান,শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা,মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়,সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শৈলকুপা উপজেলার ভাটই কৃষি ব্লকের আওতাধীন দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই,কুলচারা,ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।

বক্তারা বলেন,কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত তথ্যভা-ার তৈরি হবে। এতে কৃষকদের সরকারি প্রণোদনা,কৃষি উপকরণ,ভর্তুকি এবং বিভিন্ন কৃষি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।