শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা -পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা -পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আলোকবর্তিকা। তিনি আছেন বলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন ‘‘সোনার বাংলা” বাস্তবায়নের স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতে পারলে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধিশালী, স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে বাক্ স্বাধীনতা ও চলাফেরার অধিকার নিশ্চিত হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কেউ এখন আইনের ঊর্ধ্বে নয়। যে দলেরই হোক না কেন অন্যায় করলে শাস্তি হবে এবং হচ্ছে। প্রধানমন্ত্রী আছেন বলেই জনতার মুখে আজ হাসি ফুটেছে। মানুষের মধ্যে আজ আশার সঞ্চার হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।