আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বেনাপোল কলেজ মোড় থেকে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।।
আটককৃতরা হলো, বেনাপোল দূর্গাপুর গ্রামের আলী কদরের ছেলে কবির (২৮), তার ভাই মেহেদী হাসান (২১) ও কাগজ পুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে শহিদুজ্জামান (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে গাঁজার চালান এনে বেনাপোল কলেজ মোড়ে অবস্থান করছে। এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।




