ছাত্রবস্থায় অত্যন্ত মেধাবী ছিলেন অভয়চরণ দে। প্রথম থেকেই কট্টর ইংরেজ বিরোধী ছিলেন। সাংসারিক জীবন কাটানোর সময় দিক্ষা নেন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছ থেকে। ১৯৫৯ সালে ৬৩ বছর বয়সে মথুরায় বসে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কাছ থেকে সন্যাস নিয়ে বিশ্বের মাটিতে প্রচার শুরু করেন। তিনি ইংরাজি ভাষায় দক্ষ হওয়ায় এই দক্ষতাকে কাজে লাগিয়ে সামান্য কিছু ডলার নিয়ে পাড়ি জমান বিদেশের মাটিতে।
ইসকনের প্রতিষ্ঠাতা এই ভারতীয় সন্যাসী বর্তমানে তিনি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ (Abhay Charanaravinda Bhaktivedanta Swami) নামে পরিচিত। প্রভুপাদ হরেকৃষ্ণ আন্দোলন শুরু করেন যা আমেরিকার নিউ জার্সি শহর থেকে শুরু করে পুরো আমেরিকা এবং পরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময় বিশ্বজুড়ে ১০৮ টি হিন্দু মন্দিরের নির্মাণ করেন। আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানে ১২ টি ও ইসকনের প্রায় ৮০০ টি মন্দির রয়েছে।
তিনি যখন আমেরিকা যান তখন আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধ চলছিলো। অন্যদিকে আমেরিকায় হিপ্পিসদের উপদ্রব চরমে ছিল। হিপ্পিসরা মূলত চুরি, ডাকাতি, নেশা ইত্যাদি নানা কুকর্মে সারাদিন লিপ্ত থাকতো। আমেরিকার সরকার হিপ্পিসদের নিয়ন্ত্রণে ব্যার্থ হয়ে পড়েছিল।
সেই সময় প্রভুপাদ হিপ্পিসদের নেতৃত্ব দেন এবং সকলকে হরি ভক্ত করে দেন। খুব শীঘ্রই উনি প্রায় ১০ হাজার শিষ্য করে নেন। শিষ্যদের উনি বিশ্বের নানা প্রান্তে পাঠিয়ে দেন এবং সেখানে কৃষ্ণনামের প্রচারে পাঠান। সেই সময় প্রভুপাদ প্রায় ৫ কোটি বই বিশ্বজুড়ে বিতরণ করেন। বলা হয় প্রভুপাদ মাত্র ২ ঘন্টা ঘুমাতেন বাকি ২২ ঘন্টা সেবা করতেন। এই মহান সন্ন্যাসীর কারণেই আজ বিশ্বজুড়ে গীতার প্রচার এত তীব্র হয়েছে।