× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

শুক্র-শনিবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে যান চলাচল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Road-1.jpg

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি ভিভিআইপিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে কিছু সময়ের জন্য চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে।

বিদেশি ভিভিআইপিদের (অতি গুরুত্বপূর্ণ) গমনাগমনের ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কের বিষয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাময়িক অসুবিধার জন্য ডিএমপি’র ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখান থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপর আসবেন হোটেল সোনারগাঁওয়ে। বিকালে যাবেন শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এই সময়ে নির্ধারিত রুটের পাশাপাশি তাৎক্ষণিক প্রয়োজনে যেকোনো প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ থাকতে পারে।

তার মধ্যে আছে বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, রাসেল স্কয়ার, ধানমন্ডি ৩২ নম্বর সড়ক, মিরপুর রোড, কল্যাণপুর, গাবতলী হয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের নবীনগর। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়ক ও ওই এলাকার উড়ালসড়ক। সেখান থেকে বঙ্গভবনে যাওয়ার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের সামনে), কাকরাইল, বিজয়নগর, পল্টন, গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়ক ও মৎস্য ভবনের সামনের প্রধান সড়ক।

ডিএমপি জানায়, ২৭ মার্চ (শনিবার) বেলা সাড়ে তিনটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। বিকাল সাড়ে পাঁচটার পর যাবেন বঙ্গভবনে। সন্ধ্যা সাড়ে ছয়টার পর ভারতের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।


এ ক্যটাগরির আরো খবর..