× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

শীঘ্রই জামায়াতকে নিষিদ্ধ করা হবে: হানিফ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াতে ইসলামীকে দ্রুত নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা জানান হানিফ।

হানিফ বলেন, বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াত নেতা মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আলবদর নেতারাও পার পাবেন না।

মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে জামায়াতের একাত্তরের ভূমিকার প্রসঙ্গ উঠে এসেছে। পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিতও করেছে ট্রাইব্যুনাল। দল হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচার করতে তদন্ত করে প্রতিবেদন চূড়ান্তও করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে বিদ্যমান আইনে সংগঠনের বিচার করা যাবে কি না, বিচার করলেও সাজা নির্ধারিত না থাকায় এই বিচার প্রক্রিয়া শুরু হয়নি এখনও।

আইমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংগঠন হিসেবে জামায়াতের বিচার করতে হলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করতে হবে। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ অবশ্য মনে করেন, জামায়াতের বিচার করতে হলে ট্রাইব্যুনাল আইন সংশোধনের কোন প্রয়োজন নেই। কারণ, এই আইনে বলা আছে, দোষী প্রমাণ হলে ট্রাইব্যুনাল যে কোন শাস্তি দিতে পারবে।

জামায়াতের বিচার নিয়ে কথা না বললেও মাহবুবউল আলম হানিফ মনে করেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী এই দলটির রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তিনি বলেন, ‘জামায়াতের বিষয়ে দ্রুত দেশবাসীকে সুখবর দেয়া হবে’।


এ ক্যটাগরির আরো খবর..