× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

১২ জুন সরকারি ছুটি থাকায় বাংলাদেশে দিবসটি আজ ১৯ জুন তারিখে উদ্‌যাপন করা হবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি-এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), এডুকো, ওয়ার্ল্ডভিশন ও সেভ দ্য চিলড্রেন-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা হয়ে থাকে।

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষ্যে আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের  শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

 ব্রিফিং এ উপদেষ্টা জানান, বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে ঝুকিপূর্ণ-সহ সকল ধরণের শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে সরকার আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুসমর্থন এবং শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়ন-সহ বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ-সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..