× Banner
সর্বশেষ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা

একটি শিশুকে যেমন স্নেহ, যত্ন ও পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়, ঠিক একইভাবে একটি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচর্যা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি শিশু যেমন বাবা-মায়ের পরিচর্যায় ধীরে ধীরে বেড়ে ওঠে, তেমনি গাছের চারাকেও নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত যত্ন নিতে হয়। যথাযথ পরিচর্যা পেলে একটি গাছ পরবর্তীতে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে নিজস্ব শক্তিতে টিকে থাকতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

শিক্ষার্থীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। জীবনের শুরুতেই দায়িত্বশীলতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে প্রকৃতি সংরক্ষণ ও দায়িত্ববোধের চর্চা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, একটি গাছ যেমন পরিচর্যায় বড় হয়ে সমাজ ও পরিবেশের উপকারে আসে, তেমনি দায়িত্বশীল শিক্ষার্থীরাও ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতে তথ্যমন্ত্রী কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং ফিতা কেটে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..