যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩, আহত ৬ কিশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩, আহত ৬ কিশোর
যশোর প্রতিনিধিঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে  নিহত হয়েছে ৩ কিশোর, আহত হয়েছে ৬।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সন্ধ্যায় নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন (১৮)। এর মধ্যে নাইম হোসেন ধর্ষণ এবং পারভেজ হত্যা মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ছিল।
যশোর পুলিশের ডিএসবি ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তার সন্ধ্যায় মরদেহ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। কি কারণে এবং কখন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অপর একটি সূত্র জানায়, পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাভেল  গ্রুপ ও রবিউল গ্রুপ রয়েছে। আজ ১৩ আগস্ট দুপুর দুইটার দিকে  উভয় গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ফলে পাভেল গ্রুপের  পারভেজ হাসান রাব্বি, রাসেল ওরফে সুজন  এবং রবিউল গ্রুপের  নাঈম হোসেন গুরুতর জখম হন। শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষ তাদেরকে রাত ৭টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।