× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

শিরোপা হাতে উল্লাস করছে ইন্টার মায়ামি

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
শিরোপা হাতে উল্লাস করছে ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি। ফাইনালে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা তাদেও অ্যালেন্ডে।

ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে অ্যালেন্ডের গোলে লিড পায় তারা। দ্বিতীয় গোলটিও তার পা থেকেই আসে ম্যাচের ২৩তম মিনিটে। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।

এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি।

এদিকে ৮৩ মিনিটে তেলাস্কো সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে অ্যালেন্ডে হ্যাটট্রিক পূরণ করেন। তাতে বড় জয় নিয়ে শিরোপা জেতে মায়ামি।

এদিকে ম্যাচে মেসি একটি অ্যাসিস্ট করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..