× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ঢাবি-রাবির ভিসি-প্রক্টর-রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জুলাই, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের ১৩ আইনজীবী।

আজ রোববার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ ১৩ আইনজীবী এ নোটিশ পাঠান।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন-হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনও ধরনের আইনি ব্যবস্থাতো দূরে থাক, হামলায় আহতদের সঠিক চিকিৎসাই দেয়া হয়নি। তাই সংশ্লিষ্টদের প্রতি নোটিশ পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে রিট করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..