× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা মেশিন এসব বিদ্যালয়ে নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে শিক্ষকদের হাজিরার জন্য ছয় বছর আগে বসানো হয়েছিল বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিন। কিন্তু আজ পর্যন্ত একদিনও তা ব্যবহার হয়নি।

কারণ, এসব বিদ্যালয়ে নেই বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সংযোগ। ফলে সরকারের লাখ লাখ টাকা গচ্ছা গেলেও কোনো সুফল মেলেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে মেলেনি স্পষ্ট জবাব, তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

অকেজো হয়ে পড়ে রয়েছে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা মেশিন। ছবি: সময় সংবাদ

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে ৩৬২ শিক্ষার্থীর বিপরীতে কর্মরত আছেন ৮ শিক্ষক। ২০১৮-১৯ অর্থবছরে এখানকার শ্রেণিকক্ষে বসানো হয় ডিজিটাল হাজিরা মেশিন। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজে আসেনি যন্ত্রটি।

পৌর এলাকার রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই চিত্র। শিক্ষকদের উপস্থিতি নথিভুক্ত করার জন্য বসানো হলেও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ না থাকায় অলস পড়ে রয়েছে মেশিনটি। একই অবস্থা ১৭৫ নম্বর কলাবাড়ি, ১০১ নম্বর দত্ত কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশিরভাগ বিদ্যালয়ের। তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে পুরো প্রকল্পই ভেস্তে যাওয়ার পথে। অথচ বিদ্যালয়ের উন্নয়নের বরাদ্দ থেকে শিক্ষকদের বাধ্য করা হয়েছিল ১৫ থেকে ২৫ হাজার টাকা খরচে এসব যন্ত্র কেনায়।

সরেজমিনে দেখা যায়, কোনো মেশিন ঝুলছে দেয়ালে, কোনোটা টিনের বেড়ায়। আবার অনেক যন্ত্র দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর এখন আর খুঁজেও পাওয়া যায় না। যেগুলো আছে, সেগুলোও একদিনও কাজে লাগেনি।

অথচ সদর উপজেলার ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১৩০ জন শিক্ষকের জন্য কেনা হয়েছিল এসব মেশিন। একেকটির জন্য খরচ হয়েছে সর্বনিম্ন ১৫ হাজার টাকা। মোট শিক্ষার্থী সংখ্যা ৪২ হাজার ২৪০ জন। কিন্তু কোম্পানি মেশিন বসানোর পর আর কোনো খোঁজ নেয়নি, ফলে প্রতিটি যন্ত্র এখন কার্যত অচল। রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, “ভালো উদ্দেশ্যে মেশিন বসানো হয়েছিল। কিন্তু একটিও কখনো ব্যবহার হয়নি।’

চরমুগরিয়া ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ‘আমাদের কর্তৃপক্ষের চাপেই মেশিনগুলো কিনতে হয়েছিল। শুরু থেকেই এগুলো অকার্যকর। কোম্পানি বসালেও পরবর্তীতে আর সফটওয়্যারের সংযোগ দেয়া হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ‘সরকারি অর্থ লুটপাটের জন্যই এই প্রকল্প করা হয়েছিল। সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা উচিত। বিদ্যালয়ের উন্নয়নের নামে লাখ লাখ টাকা অপচয় হয়েছে। আমরা আমাদের দেয়া টাকা ফেরত চাই এবং দুর্নীতিবাজদের শাস্তি দাবি করছি।’

 

 


এ ক্যটাগরির আরো খবর..