× Banner
সর্বশেষ
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

শার্শা২শ গ্রাম গাজা সহ ১জন মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

এম,এ,জলিল শার্শা যশোরঃ যশোরের শার্শা   বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ২শ গ্রাম গাজা সহ ১জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আটক করেছে।
গাজাসহ আটক জাহিদ হাসান (২০) উপজেলার সেতাই উত্তর পাড়ার গ্রামের মৃত আঃ মজিদ শেখের পুত্র এবং ওয়ারেন্ট ভুক্ত আটক আসামীরা হলো উপজেলার পাড়ের কায়বা গ্রামের মৃত ওমর আলী নাপিতের ২ছেলে গোলাম হোসেন (৩৫) ও রবিউল হোসেন (৩৩),রাড়ীপুকুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে গোলাম মাওলা(৩০) এবং বাগআঁচড়া সাতমাইল আমতলা এলাকার লুতফর মোড়লের ছেলে জামাল (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই তবিবুর রহমান,সন্জয় কুমার দাসের নৈতৃত্বে পুলিশ সদস্য রুবেল হোসেন ও সাজ্জাদ সহ সংগীয় ফোর্স নিয়ে বৃহঃস্পতিবার সকালে উপজেলার সেতাই উত্তর পাড়া গ্রাম থেকে জাহিদ হাসানকে  আটক করে।এসময় তার কাছে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২শ গ্রাম গাজা উদ্ধার করে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত উপরোল্লিখিত ৪ জন কে আটক করে।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) সুকদেব রায় বিষয়গুলি নিশ্চিত করে জানান,আটক কৃত ৫ জন কে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..