বেনাপোল প্রতিনিধি: শার্শার বুরুজবাগান থেকে বৃহস্পতিবার বেলা ২ টার সময় আরিফুল (৩১)নামে এক যুবককে ২০০ গ্রাম হোরোইন সহ আটক করেছে পুলিশ।
আটক আরিফুল ইসলাম শার্শার নাভারন বুরুজবাগান গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
শার্শা থানার এএসআই শফিকুল ইসলাম জানান গোপন সংবাদরে ভিত্তিতে উপজেলার নাভারন বুরুজবাগানে আরিফুল ইসলামের বাড়ি অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিকে যশোর আদালতে মাদক আইনে মামলা দিয়ে পাঠানো হয়েছে।