× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

শার্শায় হরিণের কস্তুরীসহ পাচারকারী আটক

admin
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

এম,এ,জলিলঃ শার্শা  প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত হরিণের কস্তরীসহ জসিম মিয়া (৩৮) নামে  এক পাচারকারীকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত ৯টায় ওই পাচারকারীকে পোর্টথানা পুলিশে সোপর্দ করে বিজিবি। আটক জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে।

শার্শার আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার নুরুল ইসলাম জানান, ওই যাত্রী মঙ্গলবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। এসময় শার্শার আমড়াখালীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে  এই হরিণের কস্তুরী পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান আটকের বিষয়টি ব নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে জানা গেছে ওই যাত্রী একজন গ্রাম্য কবিরাজ। তবে তার বিষয়ে বিস্তারিত আরো খোজখবর নেওয়া হচ্ছে।  বুধবার (০৪অক্টোবর) দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..