× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

শার্শায় ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ শার্শা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌল্লাহ সরদার অলক, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার গৌতম কুমার শীল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান,  উদ্ভাবক মিজানুর রহমানসহ প্রমূখ।
উক্ত মেলার ভ্রাম্যমাণ মিজান নার্সারীর দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান জানান, তিনি এ মেলায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালের বীজ ও বিভিন্ন প্রকার ৩ হাজার গাছের চারা বিনা মূল্যে বিতরণ করছেন। তার উদ্দেশ্য যেন সফল হয়, সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..