শার্শায় পিস্তল ও ম্যাগজিনসহ ১যুবক আটক

এম,এ,জলিল শার্শা যশোর : যশোরের শার্শায় বিদেশী পিস্তল সহ  এক যুবককে আটক করছে শার্শা থানা পুলিশ।

পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। বুধবার ভোর রাতে যশোর শার্শা থানার সোনাতনকাঠী মিস্ত্রী পাড়া থেকে তাকে আটক করে। আটক রফিকুল ইসলাম কায়বা রাড়িপুকুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে।

শার্শা থানা পুলিশের এসআই আবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোনাতনকাঠি গ্রামে অস্ত্র বেচাকেনা চলছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করি।

পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটক রফিকুল ইসলাম এর নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং বুধবার দুপুরে যশোর কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।