× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

শার্শায় জয়ীতা সম্বর্ধনায় সফল “মা” সরূপজান

admin
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

মোঃ মাসুদুর রহমান শেখ স্টাফ রিপোর্টার বেনাপোল : আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮-তম জন্মবার্ষিকী ও ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোকেয়া দিবস পালন করেছে শার্শা উপজেলা প্রশাসন।

শনিবার (৯ ডিসম্বের) বেলা সাড়ে ৯টার সময় নি¤œ চাপের গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা পরিষদ অডিটরিয়াম এলাকায় জয়ীতা অন্বেশনে বাংলাদেশ শীর্ষক এক র‌্যালি বের করা হয়।

শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্টিত বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার দেখানো পথে জয়ীতাদের সম্বর্ধণা দেওয়া।

এ জয়ীতা সম্বর্ধণা অনুষ্ঠানে শার্শা উপজেলার সফল মাতা হিসাবে সংবর্ধিত হলেন বেনাপোল পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিনের মাতা মোছাঃ সরূপজান বিবি। যার স্বামীকে দূর্বৃত্বরা নির্মমভাবে হত্যা করেছিল। শত দুঃখ কষ্টকে প্রতিহত করে অল্প বয়সে স্বামী হারানোর বেদনা সহ্য করে ৪ সন্তানকে বুকে জড়িয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছেন। দুই সন্তানকে মাস্টার্স এবং দুই সন্তানকে ডিগ্রী পাশ করিয়ে সফল ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও একজনকে প্রিন্সিপল ব্যাংক(ডিবিবিএল) কর্মকর্তা বানিয়েছেন। ২০১৭’র রোকেয়া দিবসে এ সফল মা’কে খুজে বের করলেন শার্শা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। সফল মাতার সম্বর্ধণা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধাণ অতিথি শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, এদেশের নারী জাগরণের পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। তিনি নারীদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তারই হাত ধরে এগিয়ে যাচ্ছে বাঙালি নারী সমাজ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারি কমিশনার নুরুল বাসির, বন্দরের উপ পরিচালক আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার ভদ্র, সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমানসহ  উপজেলা দূর্ণিতী দমন কমিশনের সভাপতি আহসান উল্লাহ মাস্টরসহ উপজেলার বিভিন্ন দপ্তর, কাস্টমস, বন্দর ও পুলিশ কর্মকর্তারা।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..