× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় জাতীয় যুব দিবস পালিত 

Kishori
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
শার্শায় জাতীয় যুব দিবস পালিত 

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে সারা দেশের ন্যায় যশোরের শার্শায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শার্শা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ চেক ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা।
সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৪জন যুবকের মাঝে ঋণ হিসেবে ১২লাখ ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ ও যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..