শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক

শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক
যশোরের শার্শা থানার নিজামপুর ইউনিয়ন গোড়পাড়া থেকে ১০০০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক নারী হলেন, শার্শা থানার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের হযরত আলী শিকদারের স্রী সুমি আক্তার (৪৫)।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন পারভেজের নেতৃত্বে দুপুরে শার্শাথানাধীন গোড়পাড়া কলোনি পাড়ায় আসামীর নিজ বসত বাড়ি থেকে ১০০০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে।
চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী আকারে মাদক ব্যবসায়ে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর তাকে জেলাখানায় হস্তান্তর করে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপপরিচালক,হুমায়ুন কবির খন্দকার জানান আটক নারীর মাদক আইনে  শার্শা থানায় মামলা দায়ের করা হয়।উল্লেখো গত ১২/০৯/২০২২ তারিখে তার স্বামী সহ ৩ জনকে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।