× Banner
সর্বশেষ
বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

উজ্জ্বল শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
শীতবস্ত্র বিতরণ

শীতে কাঁপছে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির শার্শা উপজেলার শাখার উদ্যোগে কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১০জানুয়ারী) সকাল ১০ টায় নিজস্ব কার্যালয় শার্শার বাগআঁচড়া ও নাভারনে সাত শতাধিক মানুষের মধ্যে এ কম্বল ও চাঁদর বিতরণ করা হয়।
কম্বল ও চাঁদর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।
তিনি বলেন,আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আগামীতে আমরা যাতে আরো বেশি দিতে পারি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে সেই সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাও. হাবিবুর রহমান।
এসময় শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, সেক্রেটারি  জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..