× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী

শার্শা প্রতিনিধি

শার্শায় ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক 

Kishori
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
মোটর সাইকেল আটক 

যশোরের শার্শা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার নাভারন – সাতক্ষীরা মহা সড়কের জিবলতিলা নামক স্থান থেকে ৭০বোতল ফেনসিডিল ও একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এস আই মোঃ উজ্বল হোসেন, এস আই আব্দস সবুর ও এ এস আই মোজাফফার হোসেন শার্শার চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে মোঃ আকিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ফেনসিডিলের মালিক মাদক ব্যবসায়ী আকিকুল পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী আকিকুল চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে ২টি মামলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান,গোপন সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ শার্শার জিবলী তলা ও চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে ২১০বোতল ফেনসিডিলসহ ১টি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। তিনি বলেন এ ব্যাপারে মামলা হয়েছে। মামলায় আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..