× Banner
সর্বশেষ
ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় ফেনসিডিল সহ আটক -২

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
শার্শায় ফেনসিডিল সহ আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন(৬০) ও রাকিব হোসেন(১৯)নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার(২৬ জুন) উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।
আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আবু সাঈদ, এএসআই আবেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..