× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বেনাপোল যশোর প্রতিনিধি

শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

যশোরের শার্শা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শার্শা বাজারে মহাসড়কের উপর একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে সংগঠনটি।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।
প্রস্তুতি সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর শাখার সদস্য সচিব ওমর ফারুকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জানান, আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা উপজেলায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..