× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

শার্শা সীমান্তে ভারতীয় ৫০৫ বোতল উইনসেরেক্স সিরাপ এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
৫০ বোতল ফেন্সিডিল আটক

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে  ভারতীয় ৫০৫ বোতল  উইনসেরেক্স সিরাপ এবং ৫০ বোতল  ফেন্সিডিল আটক হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) পৃথক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোরের শার্শা উপজেলার কায়বা,রুদ্রপুর,পুটখালী ও গোগা বিওপি এলাকা থেকে এ চালান আটক করেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা,রুদ্রপুর,পুটখালী ও গেগা বিওপি এলাকায় টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০৫ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫৫৫ বোতল।
তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..