শার্শা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার 

শার্শা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার 
শার্শা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার 
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার।
শনিবার (৮ আগস্ট) রাত এগোরাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শার্শা বাজারস্থ জনৈক কাজী সবুর এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা এক আসামীর ফেলে যাওয়া একটি কফি ও কালো রংয়ের কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশীকালে উক্ত ব্যাগের মধ্যে হতে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা জব্দতালিকা মূলে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১১, তাং-০৯/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) রুজু করা হয়েছে।অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।