× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

শার্শা উপজেলায় মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল পরিবারের ১৫৯ মেধাবী প্রমিলা শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২মে বৃহস্প্রতিবার দুপুরে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলার অডিটোরিয়াম প্রাঙ্গনে এই সাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.গওহর রিজভী, এ সময় তিনি বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়।
এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। তিনি অভিভাবকদের বলেন আপনার সন্তানেরা যতটুকু পড়াশুনা করতে চাই আপনারা তাদের পড়াবেন এ ব্যাপারে অন্যান্য সাহায্য বর্তমান সরকার করবে। প্রধানমন্ত্রী বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন ঘোষনা করেছেন। এর বিরুদ্ধে তোমাদেরই প্রতিরোধ গড়ে তুুলতে হবে। নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন শার্শা উপজেলার ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবহিকতা।
যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রমিলা শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নিবার্হী অফিসার পূলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নাভারন সার্কেল এএসপি আবু নাসের,ভূমি সহ:কমিশনার মৌসুমী জেরিন কান্তা,শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা থানার ওসি মশিউর রহমান, শার্শা উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..