× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

শার্শা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল: শার্শা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় শার্শা বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
৩ তলা বিশিষ্ঠ জেলার শ্রেষ্ঠ ও দৃষ্টি নন্দন এ মসজিদটি প্রশাসনসহ এলাকার সকলের আর্থিক সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি এম মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, হাসান ফিরোজ আহমেদ টিংকু, আবুল কালাম আজাদ প্রমুখ।
উদ্বোধনী শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..