× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

শারীরিক অবস্থার অনবতিতে আল্লামা বাবুনগরী হাসপাতালে

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
আল্লামা বাবুনগরী হাসপাতালে

শারীরিক অবস্থার অনবতি হওয়ায় হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শারীরিকভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বেশ দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী।

তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর ওঠেছিল হুজুরের। কয়েকবার বমিও করেছেন। এরপর সন্ধ্যার দিকে শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।


এ ক্যটাগরির আরো খবর..