শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটি শুনানি হয় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সূত্র জানায়, তদন্ত কার্যক্রম এখনো চলমান থাকায় প্রতিবেদন জমা দিতে আরও সময় প্রয়োজন হবে বলে রাষ্ট্রপক্ষের আবেদন করার কথা রয়েছে।

এর আগে প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর কেন্দ্রীক ঘটনার পর ঢাকাসহ চারটি স্থানে সংঘর্ষে মোট ৫৮ জন নিহত হন বলে তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের মৃত্যুর তথ্য শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ওই ঘটনার পর থেকে বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল ৫ মে-কে “শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস” হিসেবে পালন করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।