দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন কার্যক্রমে আজ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন কার্যক্রমে আজ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে

দ্যা নিউজের ইফতার বিতরণ ।। মহামারী করোনায় কর্মহীন অসহায়-দুঃস্থ, রাস্তার পাশে পড়ে থাকা মানুষের মাঝে ১৭ রমজানে দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিন কার্যক্রম অনুষ্ঠিত। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ

আজ ১১ মে সোমবার ১৭ রোজায় রাজধানীর কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশন এর সহায়তায় ইফতার বিতরণ প্রদান করে দ্যা নিউজ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।

এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী।

জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশন এর সহায়তায় এবং দ্যা নিউজের উদ্যোগে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ইফতার দেওয়া প্রসঙ্গে আনন্দলোক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরী বলেন, ইফতার নিয়ে যাওয়ার সাথে সাথেই অসংখ্য লোক হাত বাড়িয়ে দেয়। সীমিত ইফতার নিয়ে ৫/১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। বাকিদের হাতে দিতে না পারার অনেক কষ্ট। তবে আশা করছি জাপানস্থ সনাতন হিন্দু ফাউন্ডেশনের সহায়তায় আগামী দিনগুলিতে সহাযোগিতা চালিয়ে যাওয়া যাবে।

দ্যা নিউজের ইফতার বিতরণ প্রতিদিনে ১১ রমজানে রাজধানীর হাটখোলা রোড

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।