× Banner
সর্বশেষ
ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবশেষে তালা খুলল সেই এক্স-রে কক্ষের; টনক নড়ল কর্তৃপক্ষের

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
sarankhola

প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তালা খুলল বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই এক্স-রে কক্ষের। এ নিয়ে গত ১৬ অক্টোবর সংবাদ প্রকাশ হওয়ায় টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চাবি নিয়ে চলে যাওয়া টেকনোলজিস্ট আল্লামা ইকবার মোর্শেদ যশোর থেকে এসে তালা খুলে দেন।

এতদিন বন্ধ রাখার কারণ হিসেবে বদলি হওয়া (স্ট্যান্ড রিলিজ) টেকনোলজিস্ট ইকবাল মোর্শদ বলেন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটিতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। অন্যটিতেও কিছুটা ত্রুটি দেখা দেয়। মেশিন দুটি মেরামতের জন্য নিমিউর ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করতে দেরি হয়ে যায়। যে কারণে আসা হয়নি।

শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, দুপুরে এক্স-রে কক্ষের তালা খোলা হয়েছে। একটি মেশিনের ত্রুটি আছে। কিন্তু অন্যটি ভালো। খোলার পর সেটিতে তাৎক্ষণিক পরীক্ষামূলক এক্স-রে করে রেজাল্ট ভালো এসেছে। এখন থেকে একটিতে এক্স-রে করা যাবে।
অন্যটি মেরামতের জন্য শুক্রবার (২০ অক্টোবর) ইঞ্জিনিয়ার আসার কথা বলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..