× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

পিঁ আই ডি

শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন

শব্দদূষণ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গাড়িচালকসহ সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া, জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহায়তা নেয়া হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

শব্দদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরে আজ ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি সফল করতে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুনসহ মানববন্ধন এবং গাড়ি চালকদের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..