× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

লোকসভা নির্বাচনে যারা ভোট দিতে পারবেন না

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

লোকসভা নির্বাচনের দামামা বেজেছে। রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন তুঙ্গে। বিটাউনের অলিগলিতে নির্বাচনের হাওয়া বইছে। কোন বলিউড তারকা কোন দলের হয়ে নির্বাচনী প্রচার করবেন, তা ঘিরে চলছে জল্পনাকল্পনা। আমির খান ও সালমান খান ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে এই বিটাউনে কিছু তারকা আছেন, যাঁদের ভোটাধিকার নেই।

এবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে ১৯ মে। ভারতের নাগরিকেরা সাত দফায় ভোট দেবেন। তবে ভোটারের তালিকায় একাধিক বলিউড তারকার নাম নেই। এই তালিকায় প্রথমেই উঠে আসে বিটাউনের ‘খিলাড়ি অভিনেতা’ অক্ষয় কুমারের নাম। তাঁর পাসপোর্ট আর নাগরিকত্ব কানাডার। তাঁকে সম্মানিত করার জন্য কানাডার নাগরিকত্ব দেওয়া হয়েছে। অক্ষয়কে কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে ‘অনারারি ডক্টরেট অব ল’ ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়। এরপর তাঁকে কানাডার সম্মানীয় নাগরিকত্বের সম্মান দেওয়া হয়। তাই অক্ষয়ের ভারতীয় ভোটাধিকার নেই।

বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের ভোট দেওয়ার অধিকার নেই। তাঁর জন্ম হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেনে। জন্মের এক বছর পর দীপিকা ভারতে আসেন। কিন্তু তাঁর কাছে ডেনমার্কের নাগরিকত্ব ও পাসপোর্ট আছে। দীপিকার বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। আরও একজন বলিউড সুন্দরী আছেন এই তালিকায়—ক্যাটরিনা কাইফ। তিনি ব্রিটিশ নাগরিক। তাই এ দেশে তাঁর ভোট দেওয়ার অধিকার নেই।

জ্যাকুলিন ফারনান্দেজের জন্ম বাহরাইনের রাজধানী মানামায়। কিন্তু তিনি বড় হয়েছেন শ্রীলঙ্কায়। জ্যাকুলিন শ্রীলঙ্কার নাগরিক। তাঁর বাবা এলরয় ফারনান্দেজ শ্রীলঙ্কার তামিল। আর মা কিম মালয়েশিয়ার মেয়ে।

‘রকস্টার’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান নারগিস ফখরি। ভারতে থাকা সত্ত্বেও এই বলিউড অভিনেত্রীর ভোট দেওয়ার অধিকার নেই। নারগিসের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তাই তাঁর নাগরিকত্ব এবং পাসপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের। সানি লিওনির ভোটাধিকার নেই। কারণ তিনি ভারতের নাগরিক নন। সানির আসল নাম করনজিত কাউর। তাঁর জন্ম হয়েছিল কানাডার সর্নিয়ার এক শিখ পরিবারে। তবে এখানেই শেষ নয়। আরও অবাক হওয়ার পালা অপেক্ষা করছে। আলিয়া ভাটের নামও ভোটার তালিকায় নেই। এই বলিউড সুন্দরী নাকি ভারতের নাগরিক নন। আলিয়ার মা সোনি রাজদান বার্মিংহামের। তাই সোনির ব্রিটিশ নাগরিকত্ব। সেই সূত্রে আলিয়াও সেই দেশের নাগরিক।

বলিউডের এক ফ্লপ নায়কের নাম আছে এই তালিকায়। আমির খানের ভাগনে ইমরান খান। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের উইস্কনসিনের মেডিসন শহরে। কিন্তু মা-বাবার মধ্যে ডিভোর্স হওয়ার পর তাঁকে ক্যালিফোর্নিয়া চলে যেতে হয়। সেখানেই তিনি পড়াশোনা করেন। তাই ইমরানের কাছে মার্কিন পাসপোর্ট আছে।


এ ক্যটাগরির আরো খবর..