× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

স্টাফ রিপোর্টার

লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাটের পর পীর হত্যার করছে যুদ্ধাপরাধীচক্র ও তাদের সমর্থকগোষ্ঠি। এরা বাংলাদেশ বিরোধী-ধর্ম বিরোধী-মানবতা বিরোধী। এদেরকে বিএনপি সরকার আইনের আওতায় এনে বিচার না করলে সারাদেশে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলবে।
২০ এপ্রিল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজার-খানকায় হামলার প্রতিবাদ ও কুষ্টিয়ার পীর শামীম জাহাঙ্গীরসহ সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, পীর-আউলিয়ার বাংলাদেশে আজ জেকে বসেছে ধর্ম বিরোধী কিন্তু ধর্মের লেবাসধারীরা।
যারা দেশপ্রেম ঈমানের অঙ্গ বিশ্বাস করে না বলেই একাত্তরে বাংলাদেশের বিরোধীতা করেছিলো এবং ২০২৪ সালে এসে একাত্তরের বিরুদ্ধে একটা আন্দোলন দাঁড় করিয়ে নাম দিয়েছে ‘৩৬ জুলাই।’
তারা বলছে- ‘যেখানে জুলাই, সেখানে একাত্তরের দরকার নাই।’ এরাই পীরদেরকে হত্যা করছে, মাজার লুটপাট করছে, মানুষকে পুড়িয়ে মারছে আবার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। সরকার যদি ধর্ম-মানবতা বিরোধীদের বিচার না করে; তাহলে সম্মিলিতভাবে ‘তৌহিদী জনতা’র আড়ালে লুকিয়ে থাকা ধর্ম-মানবতা-শিক্ষা-সভ্যতা বিরোধীদেরকে প্রতিহত করবে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষেরা।
বাংলাদেশ তরিকত এ ইসলামের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য মুফতি আল্লামা আসাদুজ্জামান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুফি আব্দুর রহমান খান, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি আইনুদ্দীন, আল্লামা সুলতান শাহ নক্সবন্দী, জাকির সওদাগর, আবুল কালাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..