× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লিটল স্টার একাডেমীর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ গত শুক্রবার (২৭-১২-২০১৯)ইং মাগরিব নামাজ বাদ ডুমাইন আল ইনসাফ বন্ধু সংঘ, পরিচালনায় মোঃ শরিফুল ইসলাম ( সহকারী উপ-সহকারী পুলিশ পরিদর্শক ঢাকা) এর সভাপতিত্বে এবং প্রদুৎ কুমার রায় ও এম তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্য বাহী ডুমাইন গ্রামে বাজার সংলগ্ন সম্পূর্ন ব্যতিক্রম ও মনোরম পরিবেশে শিশু ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেনী পর্যন্ত একটি লিট্ল স্টার একাডেমী শুভ-উদ্বোধন করা হয়

লিট্ল স্টার একাডেমী প্রতিষ্ঠিত করার লক্ষে গুরুত্বপূর্ন আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের সুুযোগ্য চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম(মাসুম),বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসীন আলী বিশ্বাস(বাচ্চু),মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ (কালশু),বলেন এই স্কুল যাতে ডিজিটাল কায়দায় কোমলমতি ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে এই গ্রামের ডঃ জাহাঙ্গীর আলম ও ডঃ এস.এম. ওয়াহিদুজ্জামানের মত গড়ে তুলতে পারে এই আশা স্কুলের শিক্ষকদের প্রতি দাবী রাখেন।

এ ছাড়া আরো বক্তব্য দেন ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সু-মিষ্টভাষী শাকির আহমেদ টোকন, বিশিষ্ট সমাজ-সেবক শাহ্ আজাদ মাহমুদ বিপ্লব, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মোছাঃ কুলছুম আক্তার উর্মি।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডুমাইন গ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ খলিলুর রহমান বাদশা, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্যমলেন্দ্রনাথ বসু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ তমিজুর রহমান(পিকুল), আওয়ামীলীগনেতা মোঃ হাসানুজ্জামান, বিশিষ্ঠ সমাজ সেবক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ রেজওয়ান ইসলাম, চারনকবি গোলাম কুদ্দুস মল্লিক,অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলী মোঃ খলিলুর রহমান বিশ্বাস, মোঃ সোহেল আহম্মেদ,মোঃ নয়ন বিশ্বাস,মোঃ সাগর মন্ডল,মোঃ ইকবাল হোসেন,শেখ তমিজুর রহমান টুটুল এবং ঢাকা পল্টন এলাকা ছাত্রলীগ নেতা মোঃ বিপ্লব সহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সবশেষে সবার গুরুত্বপূর্ন বক্তব্য শুনে সভাপতি মোঃ শরিফুল ইসলাম সবার সহযোগীতা কামনা করেন যাতে এই শিক্ষক দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের ডিজিটাল কায়দায় লেখাপড়া শিখিয়ে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ -উদ্বোধন অনুষ্টান শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..