× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

লালমনিরহাটে সামাজিক অপরাধ প্রতিরোধে সাইকেল র‌্যালী

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাটে সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে সাইকেল র‌্যালী করেছে আলোকিত লালমনিরহাট নামে একটি সামাজিক সংগঠন।

শুক্রবার দুপুর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া তাজ মাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল র‌্যালীটি বের হয়ে বড়বাড়ি ও কুলাঘাট ইউনিয়নের ১৬ কিমি রাস্তা প্রদক্ষিণ শেষে পৌরসভার নয়ারহাট বাজারে এসে শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোকিত লালমনিরহাটের মুখপাত্র ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে সামাজিক অপরাধমূলক কর্মকান্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাই সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে এই সাইকেল র‌্যালির আয়োজন। এতে জেলার মানুষের মাঝে ইতি বাচক সাড়া ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল, লালমনিরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, যুবদলের সভাপতি আফজাল হোসেন, আব্দুল হালিম, হাবিবুর রহমান হাবিব, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আন্জুমান আরা শাপলা, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমনসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..