× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

বিকেলে জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক :   নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিন জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বঙ্গভবনের দরবার হলে এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে। বিরোধীদলীয় নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ দলটির শীর্ষ পর্যায়ের ১৮ নেতার আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত রোববার বিএনপির সঙ্গে আলোচনাশুরুর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের এই সংলাপ শুরু হয়।নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি পর্যায়ক্রমে বৈঠক করবেন।

এর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা করার কথা রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী কমিশন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইসি গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন। তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনারও আহ্বান জানা


এ ক্যটাগরির আরো খবর..