মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে শিক্ষা দেবী স্বরসতী পূজা উপলক্ষে গড়িয়াদহ গ্রামের শিবনাথ বিশ্বাসের বাড়িতে স্বরসতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়িয়াদহ ওয়ার্ডের ৫জন মেধাবী ছাত্র-ছাত্রীকে নগদ ৫০০/- টাকা ও হাফরিম কাগজ এবং ০১ ডজন কলম ও একটা ডিকশনারী প্রদান করেন কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হচ্ছে পঞ্চম শ্রেণীতে অ+ প্রাপ্ত অনুপ বিশ্বাস, অনুপমা বিশ্বাস, অষ্টম শ্রেণীতে অ+ প্রাপ্ত নিরুপমা বিশ্বাস, এস.এস.সিতে অ+ প্রাপ্ত অরুপ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ বিশ্বাস, শিবনাথ মন্ডল, স্বপন কুমার কবিরাজ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশিষ বিশ্বাস ও শ্যামল বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন মোল্যা বলেন দেশ ও জাতিকে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির চরম শিখরে পৌছাতে শিক্ষার বিকল্প নাই।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতায় হচ্ছে মাইল ফলক। অনুগত সুন্দর ভবিষৎ বিনির্মাণে শিক্ষাকে রোড ম্যাপ হিসেবে নিতে হবে।
আগামীতে যাতে আরও ছাত্র-ছাত্রী বৃত্তিপায় সেই প্রতিযোগিতায় সবাইকে অবতীর্ণ হতে হবে। সবশেষে যুব সমাজের উদ্দেগ্যে আয়োজিত গড়িয়াদহ গ্রামের হিন্দু সমপ্রদায়ের মানুষের উপভোগ করেন স্বরসতী পূজার অনুষ্ঠান।